আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:52 pm || প্রকাশের তারিখ: December 30, 2023, 8:23 pm
দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন শেখ আফিল উদ্দিন
আসাদুর রহমান, শার্শা প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ শার্শা আসনের নৌকা মার্কা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

শনিবার সকালে বেনাপোল পৌর এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচারণা, গণসংযোগ ও পথ সভায় তিনি এসব কথা বলেন।

বেনাপোল ইউনিয়নের বড়আঁচড়া, ছোটআঁচড়া, সাদীপুর, গাজিপুর, ভবারবেড়, বেনাপোল, দিঘীরপাড়-তালসারী ও কাগজপুকুর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব বজলুল রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ্ আহম্মেদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওহিদুজ্জামান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ্ দৌলা সরদার অলোক, কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান,যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি সদস্য মনিরুজ্জামান মিন্টু, আঃ আজিত, শহিদ ও বিল্লাল হোসেন প্রমূখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম