প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: ডিসেম্বর ৩১, ২০২৩, ২:০৯ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাত।। ঢাকা ১৯ আসনে একটি অনলাইন জরিপে গত ২৪ ঘণ্টায় মোট ৬৬ জন ভোট প্রয়োগ করেছেন।এতে ঈগল প্রতীকে ৩২ ভোট পেয়ে ৪৮ শতাংশ এগিয়ে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ।
নৌকা প্রতীকে ৯ ভোট পেয়ে ১৩ শতাংশ এগিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
ট্রাক প্রতীকে ৮ ভোট পেয়ে ১২ শতাংশ এগিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম।
এই জরিপে ২৫ শতাংশ ভোটার অর্থাৎ ১৭ জন ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন।
উল্লেখ্য, ঢাকা-১৯ আসন সাভার উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত, জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই আসনটিতে সর্বমোট ভোটার সংখ্যা রয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৩ জন। আসনটিতে সর্বমোট ভোট কেন্দ্র ২৯২ টি ও ভোটকক্ষ ১,৭০৫ টি।
এবিডি.কম/জাহাঙ্গীর