আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:45 pm || প্রকাশের তারিখ: December 31, 2023, 6:37 pm
শার্শা সদর ইউনিয়নে নৌকার জনসভা জনসমুদ্রে পরিনত
আসাদুর রহমান।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এর নৌকার জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) শার্শা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে নৌকার বিজয়ে জনসাধারণের মাঝে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সকাল থেকে তিনি গাতিপাড়া,বারিপোতা, নাভারন বাজার, শামললাগাছি, নারানপুর ও স্বরুপদাহ,পান্তাপাড়া, চটকাপোতা গ্রামে গিয়ে গনসংযোগ ও পথসভা করেন। এছাড়াও নাভারন সহ বিভিন্ন বাজার এলাকা ও রাস্তার মোড়ে মোড়ে সাধারন নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে পথ সভা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক,শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালেহ আহমেদ মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,আসাদুজ্জামান বাবলু, কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো: মোরাদ হোসেনসহ প্রমুখ।

এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম