আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 1:03 am || প্রকাশের তারিখ: January 1, 2024, 11:18 pm
শার্শায় নৌকা মার্কা বিজয় করতে মহিলালীগের প্রচার মিছিল
আসাদুর রহমান।। দ্বাদশ সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ শার্শা আসনে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী শেখ আফিল উদ্দিনকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষে মহিলালীগের নেতৃত্বে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে শার্শার উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আইনাল হকের সহর্ধমীনি আশুরা খাতুনের নেতৃত্বে নৌকা মার্কা বিজয় করতে উলাশী বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি উলাশী প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় পথসভায় বক্তব্য রাখেন,উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইনাল হক, সাবেক ইউপি সদস‍্য তরিকুল ইসলাম মিলন, মহিলা নেত্রী মমতাজ বেগম, আনোয়ারা খাতুন, রহিমা খাতুন, রেহেনা খাতুন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস‍্যসহ অন্যান্য মহিলা লীগের নেতৃবৃন্দ।

এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম