আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জানুয়ারি ৮, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ণ
স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয় হয়েছে
ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০, যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা মার্কার প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন চাকলাদারকে ৯ হাজার ৬৭৮ ভোটে হারিয়ে বিজয় লাভ করেছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়।
ভোট গ্রহণের পর গননা শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তুহিন হোসেন।
এবারের দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন মোঃ শাহীন চাকলাদার, কাঁচি প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থীতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন ও জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে জি এম হাসান।
৯০ যশোর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২,১৭ হাজার ৯২৪জন। (মোট ভোট কেন্দ্র ৮১ টি) ভোটাধিকার প্রয়োগ করেছেন ১,০৮ হাজার ৩১৭। বৈধ ভোটের সংখ্যা ১,০৬ হাজার ৬৫। ভোট বাতিল হয়েছে ২হাজার ২৫২ টি।
উল্লেখ্য আজিজুল ইসলাম যশোর জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম