প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 3:16 pm || প্রকাশের তারিখ: January 9, 2024, 3:49 pm
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বজনদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এবিডি ডেস্ক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং বনানীতে বঙ্গমাতাসহ ১৫ আগস্ট নিহত স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের ভেতরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা,মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল,শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
পরে সেখানে আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ রেহানা। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত স্বজনদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এবিডি.কম/শিরিন আলম