প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 3:16 pm || প্রকাশের তারিখ: January 10, 2024, 3:50 pm
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান গাইবান্ধা জেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতলুবর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহামুদা পারুল, জেলা যুবলীগের সভাপতি সরদার শাহিদ হাসান লোটন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুসহ অনেকে । জেলা আওয়ামী লীগের সভাপতি তার বক্তব্য বলেন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয় পুর্ণতা পেয়েছিল।