প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 7:27 pm || প্রকাশের তারিখ: January 13, 2024, 7:14 pm
ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।।গাইবান্ধায় শীতার্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির শীত বস্তু বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে ডিবি রোডের অবস্থিত গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় চত্বরে ৫শতাধীক গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং সদর উপজেলা আওয়ামীলীগ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু। আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবছরও রেড ক্রিসেন্ট সোসাইটি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই শীত বস্তু বিতরণ কার্যক্রম পুরো শীত জুড়ে অব্যহাত থাকবে।
এবিডি.কম/সিয়াম