আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 6:06 pm || প্রকাশের তারিখ: January 14, 2024, 6:22 pm
বিরলে গ্রাম আদালত বিষয়ক অরিয়েন্টেশন অনুষ্ঠিত 
বিরল(দিনাজপুর)প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে ইউএনডিপি এর অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ এর বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় -পর্যায়) প্রকল্প এই অরিয়েন্টশন বাস্তবায়ন করে।
রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে  ইএসডিএ এর উপজেলা কো-অর্ডিনেটর আয়েশা খাতুন সঞ্চালনায় অরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসডিএ এর ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দিক (আবু)। অরিয়েন্টেশনে অংশগ্রহণকারী উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অরিয়েন্টশনে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, গ্রাম আদালতে ইউনিয়ন পরিষদের সচিব/এএসিও দায়িত্ব ও কর্তব্য, গ্রাম আদালত আইন,গ্রাম আদালত শালিসির মধ্যকার পার্থক্য,দেওয়ানি ও ফৌজদারী মামলা,এখতিয়ার বহির্ভূত মামলা সম্পর্কে,ধাপ (বিধি-৩১, প্রাক বিচার ও শুনানীতে নিষ্পত্তি), সকল মামলার নথি ও রেজিষ্টার সংরক্ষণ পদ্ধতি,গ্রাম আদালতের ২১ টি ফরম নিয়ে আলোচনা,মামলার আদেশনামা লেখার নিয়ম, অপেক্ষমান মামলার তালিকা,মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন বাস্তবায়নের জন্য ব্যাপক আলোচনা করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম