আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 2:02 am || প্রকাশের তারিখ: October 16, 2019, 7:13 pm
জেলা প্রশাসনের উদ্যোগে বাগেরহাটে রুদ্র সন্ধ্যা ‘ভালো আছি, ভালো থেকো”
আহসান টিটু (বাগেরহাট) : আজ ১৬ অক্টোবর ২০১৯ তারিখ দ্রোহ ও প্রেমের কবি, বাংলা সাহিত্যের অন্যতম ক্ষণজন্মা কবি বাগেরহাটের কৃতি সন্তান কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এর ৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, বাগেরহাটের আয়োজনে এসি লাহা মিলনায়তনে রুদ্র সন্ধ্যা “ভালো আছি, ভালো থেকো” অনুষ্ঠিত হয়। কবির লেখা গান, কাব্যনাট্য উপস্থাপনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দর্শকরা উপভোগ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব দেবপ্রসাদ পাল, উপপরিচালক, স্থানীয় সরকার, বাগেরহাট। তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম