আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:24 pm || প্রকাশের তারিখ: January 24, 2024, 12:13 am
অভয়নগরে ৩টি ক্লিনিকের জরিমানা,১টি সিলগালা
এবিডি ডেস্ক ।। যশোরের অভয়নগর উপজেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় ৩টি ক্লিনিক কর্তৃপক্ষকে আড়াই লাখ টাকা জরিমানা ও একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) নওয়াপাড়া ক্লিনিকপাড়ায় আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়।
 জরিমানাকৃত ক্লিনিকগুলো হলো,বিশ্বাস প্রাইভেট ক্লিনিক,নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিক। এছাড়া, এ হামিদ মোমোরিয়াল ক্লিনিক সিলগালা করা হয়। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়,নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিক অনুমোদনের অতিরিক্ত বেড রাখা,ডিউটি ডাক্তার ও অ্যানেসথেশিয়া ডাক্তার না থাকা ও রি-এজেন্ট বার কোড না থাকার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে বিশ্বাস প্রাইভেট ক্লিনিক কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া,এ হামিদ মেমোরিয়াল ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অনুমোদনের অতিরিক্ত বেড রাখা,ওটির অনুমোদন, ডিউটি ডাক্তার না থাকায় ১ লাখ টাকা জরিমানা ও ওটি সিলগালা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ স্কোয়াড কমান্ডার এএসপি ফয়সাল তানভীর,অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদু জ্জামান,মেডিকেল অফিসার মাহফুজুর রহমান সবুজ। এর আগে সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে এবি ডায়াগনস্টিক সেন্টার,মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ,পপুলার ডায়াগনস্টিক সেন্টার,ল্যাবওয়েভ মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে এবং কোন ক্লিনিক যাতে অনিয়ম করতে না পারে তার জন্য সব সময় আমাদের কঠোর নজরদারি থাকবে।
এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম