আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:24 pm || প্রকাশের তারিখ: January 26, 2024, 8:11 pm
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত 
নিজস্ব সংবাদদাতা।। বিশ্বের ১৮২টি দেশের মতো নানা আয়োজনে দেশের বেনাপোল কাস্টমস হাউসে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪  উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ১১টায় বেনাপোল কাস্টম হাউজ অডিটোরিয়ামে পালিত হয়েছে কাস্টমস দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবার অভ্যন্তরীন ভাবে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক কাস্টম দিবস পালন করা হয়েছে।
বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ও ভ‍্যাট প্রশাসন) মিজ ফারজানা আফরোজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যশোরের কাস্টমস কমিশনার কামরুজ্জামান,যুগ্ন কমিশনার শাফায়েত হোসেন,বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম,সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি জনাব শামসুর রহমান,সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক লতা ও সিনিয়র সহ-সভাপতি খারুজ্জামান মধু।
উক্ত অনুষ্ঠানে কমিশনার আব্দুল হাকিম বলেন যে, বেনাপোল কাস্টম হাউসের সকল কর্মকর্তা ও সকল অংশীজনের আন্তরিক প্রচেষ্টার কারণে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে বেনাপোল কাস্টম হাউস। দ্রুততর সময়ের মধ্যে যথাযথ রাজস্ব আদায় করে পণ্য খালাসে তাৎক্ষণিক সেবা প্রদান করতে সকল কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম