আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:30 pm || প্রকাশের তারিখ: January 28, 2024, 2:47 am
ডুমুরিয়ায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্যহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি: খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) ডুমুরিয়া থানাধীন ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার কন্যা ফাতেমা (৪) ও ৭ মাস বয়সী ছেলে ওমর।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টার মধ্যে যে কোন সময়ে নিজ বাড়িতে পারিবারিক কলহলের কারণে ডিকটিম ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে ডলি বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, পারিবারিক কলহের জের ধরে আব্দুল মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম তার চার বছরের মেয়ে ফাতেমা খাতুন ও সাত মাসের ছেলে ওমর আলী সরদারকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। এরপর নিজে ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম