আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 1:36 pm || প্রকাশের তারিখ: October 17, 2019, 5:09 am
সৌদিতে বাসে আগুন লেগে ৩৫ ওমরাহযাত্রী নিহত
আমাদেরবাংলাদেশ ডেস্ক: সৌদি আরবে ওমরাহযাত্রী বহনকারী একটি বাসে আগুন লেগে ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে একটি গাড়ির সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসটির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই বিদেশি হলেও কোনো বাংলাদেশি আছেন কিনা,তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আরব নিউজ।
স্থানীয় পুলিশের বরাতে খবরে বলা হয়, এশিয়ান ও আরব দেশের নাগরিকদের বহনকারী বাসটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। তবে বেসরকারি পরিবহনের বাসটি একটি ভারী যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়েএই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এতে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই ৩৫ জন নিহত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ আল-হামনা হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছে রেড ক্রিসেন্টসহ বিভিন্ন জরুরি সেবা সংস্থা গুলো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম