আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:29 am || প্রকাশের তারিখ: January 22, 2019, 1:06 pm
ঝিনাইদহে গাছের সঙ্গে ধাক্কা, চালক নিহত
ঝিনাইদহ সদরে সড়ক দুর্ঘটনায় শিমুল মন্ডল নামের এক আলম সাধু চালক নিহত হয়েছে। সোমবার সকালে বাড়িবাথান নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত শিমুল মন্ডল বাড়িবাথান গ্রামের খোকন মন্ডলের ছেলে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান।

তিনি জানান, জেলা সদরের বাড়িবাথান গ্রামের আলম সাধু চালক শিমুল মন্ডল স্থানীয় বানিয়াকান্দর এমকেবি ইটের ভাটা থেকে ইট নিয়ে কোরাপাড়া গ্রামে রেখে আবারও ভাটাই যাচ্ছিলেন। এসময় বাড়ি বাধান নামকস্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম