আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 6:06 pm || প্রকাশের তারিখ: February 2, 2024, 12:04 am
নওগাঁর মান্দায় বিএসটিআইয়ের অভিযানে তেল মিলকে জরিমানা
নিহাল খান,রাজশাহী ব্যুরো।।নওগাঁর মান্দায় একটি তেলের মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

আজ ১ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) নওগাঁ জেলার মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান (সিএম) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,নিয়মিত অভিযানের অংশ হিসেবে মান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মান্দার বড় বেললাদহ এলাকার হাবিবুর রহমান অয়েল মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা: লায়লা আঞ্জুমান বানু।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ নাসির হোসেন।জনস্বার্থে বিএসটিআইয়ের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম