প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 11:02 pm || প্রকাশের তারিখ: February 13, 2024, 9:14 pm
নিজস্ব প্রতিবেদক
কেশবপুর প্রতিনিধি।।যশোরের কেশবপুরে শিশু সুরক্ষার লক্ষে মজিদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ'র সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল এর সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স’র স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন প্রকল্পের আওতায় শিশু সুরক্ষা বিষয়ক সভায় শিশুদের যৌন নির্যাতন, শোষণের মাত্রা,পরিধি এবং প্রেক্ষাপটের উপর আলোকপাত করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশের সভাপতিত্বে উক্ত সংস্থার প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন,ইউপি সদস্য আব্দুর রহমান গাজী ও সাংবাদিক মোতাহার হোসেনসহ প্রমুখ।