আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 7:17 pm || প্রকাশের তারিখ: February 15, 2024, 6:36 pm
নাটোরের লালপুরে ট্রলি- পিকআপ সংঘর্ষে চালক নিহত
 

তানিয়া আক্তার
স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে পাওয়ার ট্রলি- পিকআপ সংঘর্ষে বাপ্পি (১৯) নামে এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার লালপুর-বাঘা সড়কের আট্টিকা জামতলায় এদূর্ঘটনা ঘটে। নিহত বাপ্পি উপজেলার অমৃতপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বাঘাগামী একটি পিকআপ অপর দিক থেকে আসা পাওয়ার ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পাওয়ার ট্রলির চালক বাপ্পি ঘটনা স্থলেই মারা যান। এঘটনায় জীবন নামে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। পিকাআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম