আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 20, 2026, 9:52 pm || প্রকাশের তারিখ: February 16, 2024, 9:27 am
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জার্মানি আছেন
বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি আছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)  বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান মিউনিখ বিমানবন্দরে অবতরণ করে।

এই তথ্য নিশ্চিত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে।

মিউনিখের হোটেল বায়েরিশার হফে ৩ দিনের এই সম্মেলন হবে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি। সম্মেলনে প্রায় ৬০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম, সরকারি ও বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রায় পাঁচশ প্রতিনিধি এই মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানিতে যাবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ নেওয়ার উদ্দেশ্য।

এর আগে, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম