প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 1:50 am || প্রকাশের তারিখ: October 17, 2019, 12:24 pm
শহিদুল ইসলাম সাভার: সাভারে পৌর এলাকায় আরসিসি ডালাইয়ের শুভ উদ্ধোধন করে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকালে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড তিতাস গ্যাস অফিসের পশ্চিম পাশে মৌসুমীর বাড়ি হয়ে আমতলা মোড় পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্ধোধন করে।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা,তিনি বলেন প্রায় ৯৪ লাখ টাকা রাস্তার উন্নয়নের কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সাভার পৌরসভা থেকে।
সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি বলেন সাভার পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ছোট বড় অবহেলিত রাস্তার কাজ উন্নয়ন করা হবে।
এবং আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে বাকি পৌরসভার সকল ওয়ার্ডের কাজ গুলো সম্পূর্ণ করবো, যাতে করে আমার সাভার পৌরসভার সকল মানুষ শান্তিতে চলাফেরা করতে পারে বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার বিভিন্ন শ্রেণির পেশার জীবি মানুষ ।