আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:29 pm || প্রকাশের তারিখ: February 17, 2024, 5:13 pm
কেশবপুরে উন্নয়নের শুভ সূচনা করলেন সংসদ সদস্য আজিজুল ইসলাম
 ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে উন্নয়নের শুভ সূচনা করলেন কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম। শনিবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের কপোতাক্ষ নদের বাম তীরে (স্লোপ) প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন ৯০যশোর-০৬ কেশবপুর আসনের সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন, পানি উন্নয়নবোর্ডের উপ-প্রকৌশলী সুমন শিকদার, সহকারী উপ-প্রকৌশলী মোঃ ইউসুপ আলী, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম