আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 7:27 pm || প্রকাশের তারিখ: February 17, 2024, 6:41 pm
চার কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার
 

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।।
ঝালকাঠিতে চার কেজি গাঁজা সহ আসিফ হাওলাদার(৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি)সকাল ৬ টার দিকে পৌরসভার কৃষ্ণকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া আসিফ হাওলাদার রাজাপুর উপজেলার কানুনিয়া এলাকার জামাল হাওলাদারের ছেলে।

ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম