আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 4, 2026, 2:41 am || প্রকাশের তারিখ: February 24, 2024, 6:40 pm
আশুলিয়ায় র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ আটক ২
নিজস্ব সংবাদদাতা।। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ২ জন-কে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এসময় তিনি বলেন  গতকাল বেলা ১২ টার সময় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদের-কে আটক করা হয়।
আটককৃতরা হলেন-সিরাজুল ইসলাম (২৮) পিতা  মফিজ উদ্দিন প্রমানি,গ্রাম ফৈলজানা,থানা চাটমহল,জেলা পাবনা। মোঃ সাদির (৪৫)পিতা মৃত আব্দুল হাসিম মেম্বার,গ্রাম মহেশপুর,থানা বিজয়নগর,জেলা ব্রাহ্মণবাড়িয়া।
র‌্যাব জানায়,গতকাল শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪,সিপিসি-২ এর একটি আভিযানিক দল জানতে পারে যে,গতকাল বেলা ১২ টার সময় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় কিছু কতিপয় মাদক ব্যবাসায়ী মাদক বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় দুইজন-কে আটক করে। পরে তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান ও মোবাইল ফোন যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ ১৩ হাজার দুইশত টাকা।
এছাড়া র‌্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান আরও জানান,আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম