আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 11:07 pm || প্রকাশের তারিখ: February 27, 2024, 11:51 pm
শার্শায় অবৈধ ৩ ক্লিনিক-কে সিলগালা 
শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শায় অনিয়মের অভিযোগে ৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার সময় শার্শা উপজেলার নাভারণ হাসপাতাল এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের কারণে বুরুজবাগান (প্রাঃ) জেনারেল হাসপাতাল, পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও মুক্তি ক্লিনিকে অপারেশন থিয়েটার সাময়িক ভাবে সিলগালা করে বন্ধ গোষনা করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ডাক্তার আঃ সালাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে বিভিন্ন অনিয়মের কারণে ৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন থিয়েটার সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম