আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 4, 2026, 2:38 am || প্রকাশের তারিখ: February 29, 2024, 11:46 pm
নবজাতকের মরদেহ কার্টনে ভরা অবস্থায় পাওয়া গেল মসজিদের পাশে
নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ২৯ শে ফেব্রুয়ারি সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকার একটি মসজিদের পাশে একটি কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারটি আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আহম্মেদ নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে কোনো একসময় কে বা কারা মসজিদের পাশে একটি কার্টনে নবজাতকের মরদেহ ফেলে রেখে যান। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নবজাতক শিশুটিকে উদ্ধার উদ্ধার করা হয়। গর্ভপাতের পর মৃত অবস্থায় শিশুটিকে এখানে ফেলে রেখে যাওয়াহয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আশুলিয়া থানার ওসি আরও জানান, মরাদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যাপারে মামলার প্রস্তুতি কাজ চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম