আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:29 pm || প্রকাশের তারিখ: March 1, 2024, 12:02 am
শার্শায় অনিয়মের অভিযোগে ৩টি ক্লিনিক সিলগালা
শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শায় অনিয়মের অভিযোগে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের কারণে জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার,আল-মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও নাসিং ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার প্যাথলজি রুম সাময়িক ভাবে সিলগালা করে বন্ধ ঘোষনা করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে বিভিন্ন অনিয়মের কারণে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন থিয়েটার,প্যাথলজি রুম সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম