আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ৫, ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ
আর কতটা অসহায় হলে আশ্রয়ন প্রকল্পের ঘর পাবেন এই হতদরিদ্র বিধবা নারী হাসিনা বেগম
বিশেষ প্রতিনিধি।।বার বার আশ্বাস পেয়ে যাচ্ছেন তিনি কিন্তু ঘর পাচ্ছেন না, বলছি মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কাজীপাড়া এলাকায় খুপরি ঘরে বসবাস করা হাসিনা বেগম এর কথা।

মূলত হাসিনা বেগমের স্বামী (মনা কাজী'র) নামেই কিন্তু কাজীপাড়া নামকরণ করা হয়েছিল। আজ সে হাসিনা বেগম ই গৃহহীন,

আর কতটা অসহায় হলে ঘর পাবে এই নারী বলতে পারবেন কেউ, পরিবারের তার এক মেয়ে সে বিয়ে ও করে অন্যত্রে স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন। ১৫ বছর ধরে এখানে সেখানে নিজেই খুপরি ঘর তৈরি করে সে ঘরে বসবাস করে আসছেন। বর্তমানে তার ননদের স্বামী মৃত সুরুজ মিয়ার রেজিষ্ট্রিকৃত যায়গায় এই খুপরি ঘর দিয়ে সে ঘরে একাই বসবাস করছেন এই নারী।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটি ঘর দাবী করেছেন এই নারী,তিনি আরো বলেন মনে আজ আমার কাছে টাকা নাই বলে হয়তো একটি ঘর পাচ্ছি না।
কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা পাচ্ছেন এই সরকারী ঘর গুলো। আজ যদি আমার একটা ছেলে সন্তান থাকতো হয়তো বা আমিও একটি ঘর পেতাম।

এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম