আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:22 am || প্রকাশের তারিখ: October 17, 2019, 4:10 pm
নোয়াখালীতে আমেরিকা প্রবাসীর রহস্যজনক মৃত্যু
এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের নিজ বাড়ির সিড়ির পাশ থেকে আমেরিকা প্রবাসী মো: গোফরান (৮০) নামক এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।আজ বৃহস্পতিবার ১৭অক্টোবর দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্হানীয়রা।

নিহতের স্বজন সাবেক ইউপি মেম্বার মনজুর আলম সাংবাদিকদেরকে জানান, গোফরান ১৯৮৪ সাল থেকে আমেরিকাতে বসবাস করে আসছেন। তার ছেলেরাও সবাই আমেরিকান নাগরিক। সম্প্রতি তিনি দেশে আসেন। তিনি গ্রামে একলা একটা বাড়িতে একজন কেয়ারটেকারকে নিয়ে থাকতেন।
তার বাড়িতে থাকা সিসি টিভির ক্যামেরাতে দেখা যায় সকাল সাড়ে ৯টার দিকেও বাড়িতে তার হাটাহাটির দৃশ্য।

স্থানীয়রা তার মৃত্যুকে রহস্য জনক বলে মনে করছেন, তার লাশটি যে ভাবে আটকে ছিল এবং একটি চোখ যেভাবে উপড়ানো ছিল তাতে হত্যাকান্ড বলে মনে হয়।আবার চাদ থেকে পড়ে গিয়ে রডের আঘাত বলেও মনে হয়। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলছেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর এর আসল রহস্য উদঘাটন করা যাবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম