আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 2:22 am || প্রকাশের তারিখ: October 17, 2019, 5:06 pm
ফিফা সভাপতি জার্সি উপহার দিলেন,প্রধানমন্ত্রীকে
 আমাদেরবাংলাদেশ ডেস্ক: একদিনের সফরে আজ বৃহস্পতিবার ভোরে ঢাকায় পা রেখেছেন আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ইনফ্যান্তিনো। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন।
অন্যদিকে বাংলাদেশের ফুটবলের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ফিফা সভাপতি।ফিফার পক্ষ থেকে শেখ হাসিনার নাম লেখা নীল রঙের একটি ১০ নাম্বার জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন ইনফ্যান্তিনো। প্রধানমন্ত্রীও ইনফ্যান্তিনোর নাম লেখা লাল সবুজ বাংলাদেশ দলের একটি জার্সি উপহার দেন ফিফা সভাপতিকে। এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাফুফে কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে ইনফ্যান্তিনোর। এরপর দুপুর ২টা ২০ মিনিটে সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেবেন ফিফা সভাপতি। সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ বিকেল ৫টায় লাওসের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম