আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 12:35 am || প্রকাশের তারিখ: October 17, 2019, 7:22 pm
ঝিনাইদহ সদর উপজেলায় ঝগড়ায় প্রাণ গেল শ্বাশুড়ির
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী গ্রামে শুকচান (৪৫) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে শুকচানকে তার ছেলের স্ত্রী বিউটি খাতুন মারধর করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রামবাসি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শুকচান বিবির সাথে তার ছেলের বউ বিউটির ঝগড়া হয় এ সময় শুকচান বিবির শ্বসকষ্ট বেড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু বরণ করে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।

ঝগড়া জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া হয়ে তার মৃত্যু ঘটতে পারে বলে অনেকেই মনে করছে। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দীন জানান, ঝগড়ার এক পর্যায়ে শুকচান বিবি শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। তিনি বলেন মৃত্যুর কারণ নির্নয়ে লাশ ময়না তদন্ত করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম