আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 4, 2026, 3:26 am || প্রকাশের তারিখ: March 9, 2024, 8:52 pm
শার্শায় পল্লীতে গলায় দা ধরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে এক গৃহবধূ (২১) কে ধর্ষণের অভিযোগে উঠেছে ঈমাম হোসেন(২৮)নামে এক যুবকের রিরুদ্ধে।

গত বৃহঃপতিবার রাতে ঘটনাটি ঘটে।ধর্ষক ইমাম হোসেন একই গ্রামের আমির হোসেনের ছেলে।এদিকে ঘটনার ৩ দিন পার হয়ে গেলেও এ বিষয়ে কোন থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি।

নির্যাতিতা গৃহবধূর বরাত দিয়ে তার শাশুড়ী জানায়,ওই দিন রাতে আমরা বাড়ির লোকজন সন্ধায় ওয়াজ মাহফিল শুনতে যাই। আমার বউমা অসুস্থ বোধ করার সে ওয়াজ মাহফিল শুনতে না গিয়ে ঘরের দরজা আটকে শুয়ে ছিলো। রাত ১০ টার দিকে অভিযুক্ত ইমাম প্রথমে বাড়ির সামনের লাইট ভেঙ্গে ফেলে পরে ঘরের দরজার সিটকিনি ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমার বউমার গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয়দের কাছে জানা যায় ইউপি সদস্য সাইফুল ইসলাম বিচারের নামে মোটা অংকের টাকা নিয়ে ঘটনা ধামাচাপার চেষ্টা করে।

স্থানীয় ইউপি কাছে জানতে চাইলে সাইফুল ইসলাম জানান,ধর্ষণের শিকার গৃবধুর স্বামী বিষয়টি আমাকে জানালে আমি ঈমান আলীকে ক্লাবে নিয়ে জিজ্ঞাসা করলে সে ধর্ষণ করেছে বলে স্বীকার করে।পরে আমি বিচার করতে পারবো না বলে তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিই।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম মনিরুজ্জামান জানান,ঘটনাটি পুলিশকে কেউ জানায় নি। আজ ঘটনাটি জানার সাথে সাথে আমি পুলিশের একটি টিম নির্যাতিতা পরিবারের বাড়ি পাঠিয়েছি এবং তাদের আইনগত সকল সহোযোগিতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে বলে আশ্বস্ত করে তাদের শার্শা থানায় এসে অভিযোগ দেওয়ার জন্য আসতে বলেছি। তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।

এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম