আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 8:05 am || প্রকাশের তারিখ: March 17, 2024, 10:30 pm
সাভারে ডিবি’র অভিযানে গাঁজাসহ নারী আটক
সাভার প্রতিনিধি।।সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ নাসরিন সুলতানা (১৯) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (১৭ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।এর আগে শনিবার (১৬ মার্চ) রাতে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত নাসরিন সুলতানা (১৯) আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মৃত সুলতান আলাউদ্দিনের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল সাভার থানাধীন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ নাসরিন সুলতানা নামে এক নারীকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২০কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম