আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 4:50 pm || প্রকাশের তারিখ: October 18, 2019, 5:00 am
মেয়র লিটনের ডিও প্রদানের পরিপ্রেক্ষিতে রাজশাহী-ঢাকা রুটে বিমান এয়ারলাইন্সের ফ্লাইট বৃদ্ধির নির্দেশ প্রদান
লিয়াকত হোসেন রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ডিও প্রদানের পরিপ্রেক্ষিতে রাজশাহী-ঢাকা রুটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট বৃদ্ধির নির্দেশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণায়লয়ের (বিমান অধিশাখা) উপ-সচিব সাবেরা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে প্রেরণ করা হয়েছে।

চিঠিতে রাসিক মেয়রের ডিও সংযুক্ত করা হয়েছে বলা হয়, ‘ঢাকা-রাজশাহী রুটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের ফ্লাইট সংক্রান্ত পত্রটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদ্বসংগে প্রেরণ করা হলো।

এ ব্যাপারে রাসিক এর সফল মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নগরবাসীর কথা চিন্তা করে এবং যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় রাজশাহী-ঢাকা রুটে সকাল-বিকেল ফ্লাইট চালু করতে বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলাম। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধির নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া আগামী ২৭ অক্টোবর থেকে ইউএস বাংলা কর্তৃপক্ষ সকালে একটি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এজন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীর সাথে সক্ষাৎকালে মেয়র খায়রুজ্জামান লিটন সকাল ও বিকেলে ফ্লাইট চালু করতে প্রতিমন্ত্রীকে ডিও প্রদান করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম