আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:11 pm || প্রকাশের তারিখ: March 18, 2024, 7:57 pm
শার্শা মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত: আহত ২
বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল-যশোর মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেল দূর্ঘটনায় মাহবুব (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় চালকসহ আরও দুইজন আহত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সাড়ে ৪টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মাহবুব ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত আলমগীর ও মিলন হোসেন একই উপজেলার চারাতলা গ্রামে বাড়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা তিন জন একই মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মটরসাইকেল সাইড দিতে যেয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে । মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষনা করেন এবং অপর দুইজনকে যশোরের জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি মামলা করা হয়েছে।

এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম