আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ১৯, ২০২৪, ৩:০৮ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধ কেন্দ্র করে লাঠির আঘাতে একজনের মৃত্যু; বিচারের দাবিতে থানা ঘেরাও
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুরুনবী মিয়া (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার (১৮ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুনবী মিয়া ওই গ্রামের বেলাল শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত কাবিল উদ্দিনের ছেলে গোফ্ফার মিয়ার সঙ্গে নুরুনবী মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ধরে গতকাল দুপুরে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন নুরুনবী। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। এদিকে নুরুনবী মিয়ার মরদেহ নিয়ে নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী ফুলছড়ি থানার সামনে গিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করার প্রস্তুতি নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে লাটিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা দ্রুত খুনিদের আটক করে সর্বোচ্চ শাস্তি দাবী করেন। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুজ্জামান বসুনিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম