আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:11 pm || প্রকাশের তারিখ: March 22, 2024, 8:00 pm
শার্শায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৮ জুয়াড়ি আটক
শার্শা (যশোর)প্রতিনিধি।। শার্শায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ৮৯ হাজার টাকাসহ আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে শার্শার নাভারণ হাসপাতাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ৮ জুয়াড়ি হলেন, শার্শার উত্তর বুরুজ বাগান গ্রামের হাবিবুর রহমান অরফে বিদ্যুৎ মেম্বার (৫২), উত্তর বুরুজ বাগানের নুর ইসলাম (৫০), উত্তর বুরুজ বাগানের মিজানুর রহমান (৫৯), কাঠশিকরা গ্রামের আলতাফ হোসেন (৪৫), ইসলামপুর গ্রামের আ. আজিজ (৫২) ইসলামপুর গ্রামের মহিউদ্দীন সরদার তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে (৪২), ঝিকরগাছা থানার মোবারেকপুর কলেজ পাড়ার জাহিদুল হোসেন (৪৯) ও একই থানার কৃত্তিপুর গ্রামের ইকবল হোসেন (৪৫)।

এর মধ্যে মিজানুর রহমান ও বিদ্যুৎ মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ সহ নানান অভিযোগ রয়েছে। এসব করে তারা এখন কোটি কোটি মালিক হয়েছেন।

পুলিশ জানায়, গাপন সংবাদে তারা জানতে পারেন নাভারণ হাসপাতাল মোড় এলাকায় জনৈক নজরুল ইসলাম এর ফাঁকা দোকান ঘরের মধ্যে বিদ্যুৎ মেম্বারের নেতৃত্বে একদল জুয়াড়িরা টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ মেম্বরসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ওই আসর থেকে নগদ ৮৯ হাজার টাকা জব্দ করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আট জুয়াড়ির বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম