আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 3:55 am || প্রকাশের তারিখ: March 24, 2024, 10:31 pm
কাউখালীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি।।পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।২৪ মার্চ রবিবার সকালে সরকারি কাউখালী মহাবিদ্যালয় এর সভাকক্ষে এই প্রতিযোগিতার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন,সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর সুকেশ রঞ্জন হালদার, বিচারক মন্ডলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা সহ ২২ টি প্রতিষ্ঠানের ৫৫ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম