আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:11 pm || প্রকাশের তারিখ: April 1, 2024, 1:13 pm
শার্শায় লক্ষনপুর পৃথক অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ আটক ১
আসাদুর রহমান,শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলার লক্ষনপুর ও বহিলাপোতা গ্রামে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে শার্শা থানার পুলিশ।

রোববার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়ান অভিমান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ এক মহিলাকে আটক করে শার্শা থানা পুলিশ।আটককৃত মহিলা শার্শা থানার লক্ষনপুর ইউনিয়ানে মৃত আব্দুল আলীমের স্ত্রী আয়না মতি (৪০)।

পুলিশ জানায়, থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষনপুর ইউনিয়ানে দুটি অভিযান চালিয়ে আয়না মতি (৪০) নামে এক মহিলাকে আটক করে। এ সময় তার বসত বাড়ীর পশ্চিম পাশে গোয়াল ঘরে কেজি ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অপর অভিযান লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা পলাতক আসামী মুনসুর হোসেন (৩৫) বাড়ীর পিছনে টয়লেটের সেপ্টি টেংকি তল্লাশী করে টেংকির মধ্যে থেকে ১৮ কেজি গাঁজা, উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে পৃথক ভাবে অভিযান চালিয়ে লক্ষনপুরে ও বহিলাপোতা থেকে ৩৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে শার্শা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটককৃত কে যশোর জেল হাজাতে পাঠানো হয়েছে।

এবিডি/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম