প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 2:30 am || প্রকাশের তারিখ: October 18, 2019, 11:10 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক : বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহীর পদ্মা নদীর বাংলাদেশ সীমান্তের মধ্যে এসে ইলিশ ধরার সময় ভারতীয় জেলেকে আটক করাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ’র গোলাগুলিতে এক বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। এ বিষয়ে ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাতকার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এ তথ্য জানতে পেরেছি বিজিবির মাধ্যমে। এ সময় কয়েকজনকে আটক করলে তারমধ্যে একজন বিএসএফ জওয়ানও ছিল।
তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করার কথা জানালে তারা পালানোর চেষ্টা করে এবং ওপেন ফায়ার করে। তখন আমাদের সীমান্তরক্ষী বাহিনীও পাল্টা ওপেন ফায়ার করলে তাতে অনাকাঙ্ক্ষিত ভাবে এক জওয়ান নিহত হয়।আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে।
তাই এ ধরনের ঘটনা ঘটলে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধান করি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর আগে গতকাল বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর একজন ভারতীয় জেলেকে আটক করে বিজিবির চারঘাট করিডর সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে। তার ইলিশ শিকারের জালও জব্দ করা হয়েছে।