আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মে ৩, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ
সাভারে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব সংবাদদাতা।। সাভার থানার জামসিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ মে ) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার রাত ৭টা ১০ মিনিটের সময় সাভার থানার জামসিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন-১। মোঃ হৃদয় হোসেন (২২), পিতা-মৃত চাঁন মিয়া,গ্রাম-উত্তর জামসিং, ১ নং ওয়ার্ড, থানা-সাভার, জেলা-ঢাকা, ২। মোঃ ইমরান হোসেন (২৪), পিতা-মৃত আবু বকর সিদ্দিক,গ্রাম- উত্তর জামসিং, ১ নং ওয়ার্ড,সাভার পৌরসভা, থানা-সাভার,জেলা-ঢাকা।
এছাড়া ডিবি পুলিশ জানায়,এসআই নিঃ আমিনুল ইসলাম ও এসআই নিঃ মোঃ মাজহারুল ইসলাম এর একটি টিম গতকাল বৃহস্পতিবার রাত ৭টা ১০ মিনিটের সময় সাভার থানার জামসিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামীদের জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে,এসময় আসামীদের কাছ থেকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে,এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এবিডি/জাহাঙ্গীর
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম