আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:12 pm || প্রকাশের তারিখ: May 5, 2024, 9:40 pm
শার্শাকে ডিজিটাল হিসেবে গড়তে চাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব 
শার্শা প্রতিনিধি।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের 'দোয়াদ কলম' প্রতীকের পক্ষে নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে বাগআঁচড়া বাজারে নির্বাচনী পথসভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন বলেন আপনারা দলমত নির্বিশেষে আমাকে আপনাদের মুল‍্যবাল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আগামীতে এই শার্শাকে ডিজিটাল হিসেবে গড়তে চাই।
পথসভায় বাগআঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শার্শা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।
শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,উপজেলা যুবলীগ নেতা ইকবাল হাসান তুতুল,সেলিম রেজা ও সোনাতনকাটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তবিবুর রহমান বিশ্বাসসহ ইউনিয়ন আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম