প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 10:42 pm || প্রকাশের তারিখ: May 14, 2024, 6:43 pm
নিজস্ব সংবাদদাতা।। সাভার থানার বিরুলিয়া খনিজনগর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৪ মে ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল সোমবার বিকাল ৫টা ৪৫ মিনিটের সময় সাভার থানার বিরুলিয়া খনিজনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন-(১) মোসা: পপি আক্তার (২০), পিতা-মৃত হানিফ মিয়া, স্বামী-মো: স্বপন,গ্রাম -খনিজনগর,বিরুলিয়া,থানা- সাভার মডেল,জেলা- ঢাকা। (২) মো: আব্দুল হামিদ (৪০), পিতা-মো: আ: ওহাব,কালিয়াকৈর,থানা-সাভার,জেলা-ঢাকা।
এছাড়া ডিবি পুলিশ জানায়,এস আই নি: শুভ মন্ডল ও এস আই নি: মো: আনোয়ার হোসেন এর একটি টিম গতকাল সোমবার বিকাল ৫টা ৪৫ মিনিটের সময় সাভার থানার বিরুলিয়া খনিজনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামীদের জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে,এসময় আসামির কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে,এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এবিডি.কম/জাহাঙ্গীর