আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 6:59 am || প্রকাশের তারিখ: June 1, 2024, 2:12 pm
সম্পর্ক শেষ অর্জুন-মালাইকার
বিনোদন  ডেস্ক: প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই প্রকাশ্যে আসে মালাইকা-অর্জুনের সম্পর্ক। বিভিন্ন স্থানে অর্জুনের বাহুলগ্না হিসেবে দেখা যেতে থাকে মালাইকাকে। সম্পর্কের ব্যাপারে কোনো রাখঢাক করেননি তারা। করছিলেন লিভ ইন। তবে গুঞ্জন উঠেছে সম্পর্ক ভেঙে গেছে মালাইকা-অর্জুনের।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সূত্রের কথায়, ‘মালাইকা ও অর্জুনের সম্পর্ক সত্যিই খুব ভালো ছিল। বিচ্ছেদ হলেও পরস্পরের প্রতি মনে বিশেষ জায়গা রাখবেন তারা। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেছেন বলেই বিচ্ছেদের বিষয় নিয়ে চুপ থাকবেন।’

এদিকে সম্প্রতি একসঙ্গে দেখা যাচ্ছে না মালাইকা-অর্জুনকে। এ নিয়ে সূত্রটি বলছে, ‘তাদের মধ্যে ভালোবাসার ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হলো না। কিন্তু তার মানে এই নয় যে, তাদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে।

ছয় বছরের সম্পর্ক মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন। বাতাসে গুঞ্জন, শেষ পর্যন্ত দুজনের পথ দুদিকে বেঁকে গেল তাদের। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি মালাইকা-অর্জুন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম