প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 5:23 am || প্রকাশের তারিখ: October 18, 2019, 1:28 pm
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মামুন নামে এক যুবকের লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আবদুল মালিকের ছেলে।
পুলিশ জানায়, জগন্নাথপুর উপজেলার উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের পশ্চিমে খালে গতকাল সকাল ১০টার দিকে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় একটি হাত ভাসা দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠায়।
জগন্নাথপুর থানার ওসি ইকতিয়ার উদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।