আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:00 am || প্রকাশের তারিখ: June 4, 2024, 12:12 pm
শার্শায় ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২
শার্শা প্রতিনিধ।। যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার নাভারন ফরেস্ট অফিসের সামনে সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে আসছিলেন বলে স্থানীয়রা জানান।
নিহতরা হলেন,শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও ঝিকরগাছার নাভারন কলোনীর শ্যাম গাজীর ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলী বক্স (৬৫)। নিহত দু'জনই নাভারন ফরেস্টার পাড়ায় বসবাস করতেন।
উক্ত বিষয়ে নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার বসুর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে বলেন, নাসির উদ্দিন ও আলী বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য রাস্তার পাস দিয়ে মসজিদে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে বেনাপোল গামী পণ্যবোঝায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারি পলাতক রয়েছে।তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম