আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 7:14 pm || প্রকাশের তারিখ: October 18, 2019, 1:48 pm
ভুল-বোঝাবুঝির জন্যই সীমান্তে গোলাগুলিঃ স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ ভুল বোঝাবুঝির কারণে রাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এতে আমরা মর্মাহত।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজিবি ও বিএসএফের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। হঠাৎ করে এই দুর্ঘটনায় মর্মাহত হয়েছি। জেলেদের আটক করার পরপরই কিছু জেলে বিএসএসফকে খবর দিলে বিএসএসএফ সেখানে চলে আসে এবং একটি ভুল বোঝাবুঝির কারণে বিএসএফ সদস্য নিহত হয়।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ইলিশকে রক্ষা করার জন্য বড় বড় নদীগুলোতে মাছ ধরার ওপর ১৫ দিনের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। সেই সময়টি অতিবাহিত হচ্ছিল। বিজিবি ও মৎস্য অধিদপ্তর এসময় যৌথ টহল দিচ্ছিল। এসময় তারা দেখেন একটা নৌকায় করে কিছু সংখ্যক জেলে মাছ ধরছে। তারা (বিজিবি) চ্যালেঞ্জ করলে জানা যায় তারা ভারতীয় জেলে। জেলেদের আটক করার পরপরই কিছু জেলে বিএসএসফকে খবর দিলে বিএসএসফ সেখানে চলে আসে এবং একট ভুল বোঝাবুঝি হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবির তথ্যমতে আমরা যতটুকু জেনেছি, বিজিবির পক্ষ থেকে বিএসএসফকে পতাকা বৈঠকের কথা জানালেও বিএসএসএফ তাতে রাজি না হয়ে জোর করে জেলেদের নিয়ে চলে যাচ্ছিল। এ সময়ই উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটে।

কিছুদিন আগে তিনজন র‍্যাব সদস্যকে বিএসএফ নির্যাতন করে। এরপর গতকালের ঘটনা, সবমিলিয়ে বর্তমান পরিস্থিতি কি? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিয়মিত টহল দিতে গিয়ে র‍্যাবের সদস্যরা ভারতীয় সীমানায় ঢুকে গিয়েছিল। বিএসএফ এ কারণে চোধ বন্ধ আহত অবস্থায় আমাদের কাছে ফেরত দিয়েছে। সেটাও একটা বৈঠকের মাধ্যমে সুরাহা হয়েছে।

বিজিবি মহাপরিচালক ও বিএসএফের মহাপরিচালকের বৈঠকের মধ্যে দিয়ে এটি সুরাহা বলে জানায় স্বরাষ্ট্রমন্ত্রী।

আবা/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম