আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ৫, ২০২৪, ৩:১২ অপরাহ্ণ
খুলনায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
 খুলনা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার (৫ জুন) সকালে উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেছে। তিনি ভ্যানচালক ইসমাইল হোসেন (৬০)।
পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান বলেন, সকালে পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এ ঘটনায় ভ্যানচালক এবং মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম