আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 11:05 am || প্রকাশের তারিখ: June 6, 2024, 7:16 pm
সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট: ওবায়দুল কাদের
নিজস্ব  প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে বাজেট উপস্থাপন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'প্রস্তাবিত বাজেট আমি বলবো সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট। এই বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার; বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল, বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত যে প্রকল্পগুলো; তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সেদিক থেকে আমি বলবো এই বাজেট বাস্তবসম্মত, সাহসী, গণমুখী বাজেট,' বলেন তিনি। বাজেট প্রণয়নে আইএমএফের কোন প্রেসক্রিপশন মানা হয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনা সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম