আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:00 am || প্রকাশের তারিখ: June 10, 2024, 9:45 pm
যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শার্শা থানার ওসি মনিরুজ্জামান
শার্শা প্রতিনিধি।। যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান।
গতকাল রবিবার (৯ জুন) বিকালে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে‌ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ মনিরুজ্জামান শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘোষণা করেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম(বার),পিপিএম।
এ সময় ওসি শেখ  মনিরুজ্জামান সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেন পুলিশ সুপার। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন,শার্শায় থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে পুলিশ সুপার স্যার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত করেছেন। আমি শার্শা থানার জনগণের সহযোগিতায় এ সম্মাননা ও পুরস্কার অর্জন করেছি। আমাকে আগামীর পথে অনেক অনুপ্রেরণা দেবে এ সম্মাননা।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম