আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 3:35 am || প্রকাশের তারিখ: July 3, 2024, 10:34 am
দেশে ফিরলেন ৪৩ হাজারের বেশি হাজি মৃত্যু বেড়ে ৫৮
নিজস্ব  প্রতিবেদক: চলতি বছর পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৮৩ হাজি। এবার হজ করতে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম লিয়াকত আলী।৬৪ বছর বয়সি লিয়াকত আলীকে নিয়ে চলতি বছর বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। এর মধ্যে পুরুষ ৪৫ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন ও জেদ্দায় দুজন মারা গেছেন।
হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন, বাকি ৪১ জন হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সবার পরিচয় প্রকাশ করেছে হজ পোর্টাল। সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তাকে সৌদি আরবেই দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম